প্রেমের ফাঁদে ফেলে মোহাম্মদপুরে তরুণকে অপহরণ, নারীসহ গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৩ নভেম্বর ২০২৫, ২১:১৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ২২:১৬

প্রেমের প্রলোভনে ডেকে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে এক তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সকালে হাজারীবাগের বউ বাজার এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)।

এ সময় ভুক্তভোগী সবু হোসেনকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। তারা মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

জাহাঙ্গীর আলম বলেন, “মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে থেকে ওরা আমার ছেলেকে তুলে নেয়। প্রথমে ৫০ হাজার টাকা চায়। টাকা না দিলে মারধর করে হত্যার ভয় দেখায়।”

তিনি আরও বলেন, “ওরা আমার বড় ছেলেকে ফোন করে টাকা দাবি করে। ভয়ে ৫ হাজার টাকা বিকাশে পাঠাই। এরপরও আরও টাকা চাইতে থাকে, হুমকি দেয়। পরে থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ছেলেকে উদ্ধার করে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সবুর এক সময়ের সহপাঠী ইয়াসমিনের পরিকল্পনায় তাকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নেওয়া হয়। পরে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের সহায়তায় মারধর করে মুক্তিপণ দাবি করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

তিনি আরও বলেন, “এ ধরনের প্রতারণা ও অপহরণ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ ও টাকা আদায়ের ঘটনা স্বীকার করেছে। ইয়াসমিন প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের অভিনয়ে যোগাযোগ তৈরি করে সবুকে ডেকে নিয়ে এই পরিকল্পনা করেন।

পুলিশ বলছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। পুরো চক্রের পেছনে কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

/এবি/এম/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান