শাহজাহানপুরে বাসের ধাক্কায় নারী নিহত, চালক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৪ নভেম্বর ২০২৫, ০০:২৮আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০০:২৮

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে শাহজাহানপুর কবরস্থানসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর, পরনে ছিল প্রিন্ট করা শাড়ি।

দুর্ঘটনার পর তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধারকারী আদনান অনিক বলেন, “আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বুদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। পথে শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসটি ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।”

দুর্ঘটনার পর বাসটি ও চালককে আটক করেছে পুলিশ।

/এবি/এম/
সম্পর্কিত
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোর গ্রেফতার
আশুলিয়ায় বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষা ছাড়া ৫ লাশের পরিচয় জানা সম্ভব নয়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত