কাস্টমস কর্মকর্তা পরিচয়ে বিমানবন্দরে প্রতারণা, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৪ নভেম্বর ২০২৫, ০১:৫০আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫০

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে এক যাত্রীর কাছ থেকে প্রতারণার সময় প্রতারকচক্রের এক সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. সবুর খান (২৫)।

রবিবার রাতে সাড়ে ৯টায় বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশে কাস্টমস হাউস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনাং প্রতারণার শিকার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা মো. সুমন মিয়া (২৯) সোমবার (৩ নভেম্বর) বাদী হয়ে সবুর খান ও তার সহযোগীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। 

এপিবিএন জানিয়েছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাস্টমস হাউস সংলগ্ন এলাকায় সবুর খান ও তার সহযোগী হারেস (৩২) কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে সুমন মিয়ার কাছ থেকে প্রায় ৯৫ গ্রাম স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা সবুরকে ঘটনাস্থলেই আটক করেন। তবে সহযোগী হারেস স্বর্ণালংকারসহ পালিয়ে যায়।

এই প্রতারকচক্র দীর্ঘদিন ধরে বিমানবন্দরের ভেতরে সাধারণ যাত্রীদের লক্ষ্য করে বিভিন্ন কৌশলে স্বর্ণালংকার, বিদেশি পণ্য ও ব্যক্তিগত সামগ্রী হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর ঘিরে বিভিন্ন প্রতারকচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা চোরাচালানকারী ও প্রতারকচক্র নির্মূলে নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।”

/আইএ/এম/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান