প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৫, ২০:৩২আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২০:৩২

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য দাখিল করা আবেদনগুলো দ্রুত তদন্ত ও নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে আগামী ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদন CMS পোর্টালের NRB মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত করবেন। তদন্ত কার্যক্রম সম্পন্ন শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক মোতাবেক এনআইডি মহাপরিচালক বরাবর প্রতিবেদন দিতে হবে।

এতে আরও বলা হয়, ১ সেপ্টেম্বর বা তার পরে দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি ডকুমেন্ট সংযুক্ত করা না থাকে, তবে সেসব আবেদন বাতিল না করে শুধু প্রতিবেদন ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে উল্লেখ করতে হবে। পরে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ৬ নভেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে CMS পোর্টালে Investigation Report আপলোড করতে হবে। এরপর Action থেকে Approved/Reject করে সব আবেদন নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হয়েছে। বাতিল করা আবেদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ/কারণগুলো লিপিবদ্ধ করতে হবে।

/এএজে/এম/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান