আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে বিএনপি নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৫, ২১:১২আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২১:১২

বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় আইনপেশা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। তার মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, মেজবাহ উদ্দিন ফরহাদের এই বক্তব্য দ্বারা আইন পেশার মতো মহান পেশার সঙ্গে জড়িত আইনজীবীদের অসম্মান করা হয়েছে। তার এই মানহানিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঢালাওভাবে প্রচারিত হওয়ায় আইনজীবীদের মান-মর্যাদা ও সামাজিক অবস্থান তীব্রভাবে ক্ষুণ্ণ হয়েছে, যার দরুন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। তার এমন নেতিবাচক বক্তব্যে সারা দেশের আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য অবিলম্বে মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে তার বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে বলেন, ‘ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার।’ পরে তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

/বিআই/এমএইচআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম