আচরণবিধি চূড়ান্ত হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৭ আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৭

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিমালা চূড়ান্ত হলে সংলাপের সময়সূটি নির্ধারণ করা হবে।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ এসব কথা বলেন।

দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে, এমন প্রশ্নে জবাবে আখতার আহমেদ বলেন, ‘‘সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, যে আচরণ বিধিমালাটা… প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেবো।’’

ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে।

এসময় পোস্টাল ব্যালট নিয়ে ইসি সচিব বলেন, ‘‘আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে— আপনারা জানেন, আমাদের প্রবাসী ভোটার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উদ্বোধন করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে।’’

তিনি বলেন,  ‘‘মূল কারণ দু’টো। একটা হচ্ছে, ১৬ নভেম্বর হচ্ছে রবিবার। রবিবার তো বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। সেটা বিবেচনা করে দেখা গেলো যে, এটা ১৮ নভেম্বর করলে জিনিসটা ভালো হয়। আর এর সঙ্গে আরও একটা জিনিস আছে, ১৮ তারিখ আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবো। সেটার জন্য এই পরিবর্তন।’’

উল্লেখ্য, পোস্টাল ব্যালটে এবার অনলাইনে নিবন্ধনের পর ভোট দিতে হবে। এক্ষেত্রে প্রবাসী ভোটের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে যারা থাকবেন, তারা ভোট দিতে পারবেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
সর্বশেষ খবর
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান