শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলা: রাজউকের খুরশীদের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৪আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২০:০৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় আদালতে আত্মসমর্পণ করা  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন।

আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তিন মামলার একমাত্র গ্রেফতার আসামি খোরশেদ আলমকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ করা হয় তার উপস্থিতিতে। পরে তার আইনজীবী শাহিনুল ইসলাম তিন মামলার তদন্ত কর্মকর্তা ও বাদীদের জেরা করার অনুমতি চান। আগামী ১৬ নভেম্বর রেহানার তদন্ত কর্মকর্তা ও বাদীর জেরার অনুমতি দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মোট ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তিনটি মামলার শুনানিতে খুরশীদ আলমের জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিন আবেদন মঞ্জুর না করে অভিযুক্তকে কারাগারে পাঠান।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম