ডেইরি উন্নয়ন প্রকল্পের ইউনিয়ন কর্মীদের চাকরি স্থায়ী না করলে কঠোর আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৫, ১৪:০১আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৪:০১

চাকরি জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনে যাবেন ডেইরি উন্নয়ন প্রকল্পের ইউনিয়ন পর্যয়ের কর্মীরা। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেন তারা।

মানববন্ধনে সারা দেশ থেকে আসা লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে ছিলেন এলসিপি কল্যাণ পরিষদের সভাপতি সাইফুল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ হোসেনসহ অন্যান্য নেতারা।                                                                  

বক্তারা বলেন, ২০১৯ সালে সারা দেশের ৬১টি জেলার ইউনিয়ন পর্যায়ে ৪ হাজার ২০০ জন জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার নিয়োগ দেয় সরকার। নতুন উদ্যেক্তা তৈরি করা, দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে স্থানীয় খামারিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করতে এই ডোর টু ডোর প্রাণিসেবা দেওয়া প্রকল্প চালু করে সরকার। এর মাধ্যমে সারা দেশে ৪০ শতাংশ পুরুষ ও ৬০ শতাংশ নারী নিয়ে ৬ হাজার ৫০০টি উৎপাদনকারী দল তৈরি করা হয়। তবে বর্তমানে প্রাণিসম্পদ অধিদফতেরর অধীনে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠনের সিদ্বান্ত হয়েছে। তাই প্রকল্প শেষে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের বেকারত্বের দিকে ঠেলে না দিয়ে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করে স্থায়ী করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে প্রাণিসম্পদ অধিদফতরে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

 

/এমকে/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান