হাইকোর্টে ২২ জনকে স্থায়ী বিচারপতি নিয়োগ, বাদ একজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৫, ২০:১৩আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২১:৪৩

২০২৪ সালের ৯ অক্টোবর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তবে স্থায়ী হওয়ার তালিকা থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।

জানা গেছে, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে এ তালিকায় স্থায়ী করা হয়নি। তবে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগদান করেছেন।

তারা হলেন—১. বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ২. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, ৩. বিচারপতি মো. মনসুর আলম, ৪. বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, ৫. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, ৬. বিচারপতি মো. যাবিদ হোসেন, ৭. বিচারপতি মুবিনা আসাফ, ৮. বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, ৯. বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, ১০. বিচারপতি মো. আবদুল মান্নান, ১১. বিচারপতি তামান্না রহমান খালিদী, ১২. বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, ১৩. বিচারপতি মো. হামিদুর রহমান, ১৪. বিচারপতি নাসরিন আক্তার, ১৫. বিচারপতি সাথীকা হোসেন, ১৬. বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, ১৭. বিচারপতি মো. তৌফিক ইনাম, ১৮. বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, ১৯. বিচারপতি শেখ তাহসিন আলী, ২০. বিচারপতি ফয়েজ আহমেদ, ২১. বিচারপতি মো. সগীর হোসেন এবং ২২. বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছরের জন্য ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে তাদের মধ্যে একজন বাদে ২২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

 

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক