ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ আদালত

নিয়ম না মানায় কেমিক্যাল গুদামের কর্মকর্তা-কর্মচারীর দণ্ড-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৫, ২১:১৭আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২১:১৭

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রাপুরের শ্যামবাজার এলাকার এসকে ট্রেডার্স নামের কেমিক্যাল গোডাউনে মোবাইল কোর্ট বসিয়ে নিয়ম ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় সংস্থাটির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল কোর্টের রায়ে এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে প্রতিজনকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে। একই প্রতিষ্ঠানের সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মো. হাসেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টের সিদ্ধান্তে বলা হয়েছে, আবাসিক এলাকায় অনুমোদন বহির্ভূতভাবে কেমিক্যাল সংরক্ষণ, যথাযথ অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা না রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করায় এই শাস্তি প্রদান করা হয়েছে।

শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা) মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা), ফয়সালুর রহমান, জোন কমান্ডার ঢাকা-৫; এনামুল হক, জোন কমান্ডার ঢাকা-১; ফায়ার সার্ভিস ঢাকার চার জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কাজী নজমুজ্জামান বলেন, “সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অগ্নিনিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে এই মোবাইল কোর্ট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জীবন ও সম্পদ রক্ষায় অবৈধ কেমিক্যাল গুদাম শীঘ্রই নিরাপদ স্থানে সরানোর জন্য অভিযান অব্যাহত থাকবে।”

আবাসিক এলাকায় বিপজ্জনক কেমিক্যাল সংরক্ষণ থেকে বিরত থাকুন এবং অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা করে নিরাপদ স্থানে মালামাল সরিয়ে নিতে জনসাধারণকে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম