সাফ কবলা দলিলে ফ্ল্যাট-জমি হস্তান্তরে ফি নিতে পারবে না ডেভেলপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ নভেম্বর ২০২৫, ১৯:০৪আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৯:০৪

সাফ কবলা দলিলমূলে ফ্ল্যাট বা জমি বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনকালে বিক্রেতা ও ক্রেতাদের হয়রানি ও দুর্ভোগ দূর করার পদক্ষেপ নিয়েছে সরকার। এক্ষেত্রে ফ্ল্যাট-জমি হস্তান্তরে ফি নিতে পারবে না কোনও ডেভেলপার কোম্পানি।

বুধবার (১২ নভেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়, রিয়েল এস্টেট ডেভেলপার সাফ কবলা দলিলমূলে বিক্রিত ও হস্তান্তরিত ভূমি অথবা ফ্ল্যাট পরবর্তী সময়ে পুনঃবিক্রয় বা হস্তান্তরকালে বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনের নামে ক্রেতাদের হয়রানি এবং তাদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ আইনবহির্ভূত। তাই কোনও ডেভেলপার ভূমি বা ফ্ল্যাটের পরবর্তী হস্তান্তরকালে বিক্রয় অনুমোদন প্রদান, নামজারি বা অন্য যেকোনও নামেই হোক না কেন, ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে কোনও অর্থ আদায় করতে পারবে না। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১’ সহ প্রচলিত অন্যান্য আইন এবং এ সংশ্লিষ্ট বিধিবিধানের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি, একাধিক পদে নিয়োগ
নিজস্ব প্রকল্পের নকশা অনুমোদনের ক্ষমতা পেলেন গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
বস্তি থেকে বহুতল, সংশয় অনেক
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ