রাজধানীতে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ নভেম্বর ২০২৫, ১৭:২৩ আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৭:২৩

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে এক শিশু মৃত্যু হয়েছে। তার নাম আইয়ান মোহাম্মদ জাউজি (১০)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে স্বজনেরা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের ফুফাতো ভাই আশফাক মঈন বলেন, নির্মাণাধীন ৬ তলা ভবনের চতুর্থ তলার ফ্লাটে থাকে তারা। দুপুরে যে কোনও সময়ে সিঁড়ির সামনে লিফটের ফাকা দিয়ে নিচে পড়ে যায় আইয়ান। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

রামপুরা পশ্চিম উলন বাজার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মো. শরিফের ছেলে আইয়ান।

শিশুটির ফুফাতো ভাই আরও বলেন, আইয়ানের জ্বর হওয়ার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে কবি-সাহিত্যিক-শিল্পীদের: গোলাম পরওয়ার
রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
সর্বশেষ খবর
ফারহানের সেঞ্চুরিতে এবিজি কাপের শিরোপা জিতলো ইউল্যাব
ফারহানের সেঞ্চুরিতে এবিজি কাপের শিরোপা জিতলো ইউল্যাব
রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য