বার কাউন্সিলের সনদ ছাড়া কর আইনজীবী স্বীকৃতি কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ নভেম্বর ২০২৫, ২২:১৩আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২২:১৩

ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এর ধারা ৩২৭(৩) কেন সংবিধানের সঙ্গে এবং কেন বার কাউন্সিল আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবী ছাড়া অন্যদের কর আইনজীবী হিসেবে স্বীকৃতি কেন অবৈধ হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৬ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ, রাফসান আলভী, জুয়েল আজাদ, রুহুল আমিন, রইছ উদ্দিন, বিপ্লব কুমার পোদ্দার প্রমুখ।

পরে আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘আইনজীবীদের অধিকার, আত্মমর্যাদা ও পেশাগত সম্মান রক্ষার্থে আমরা একদল তরুণ আইনজীবী মিলে ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এর একটি বিতর্কিত ধারাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করি। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন।’ 
 
রুলে জানতে চাওয়া হয়েছে—ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এর ধারা ৩২৭(৩) কেন সংবিধানের সঙ্গে এবং কেন বার কাউন্সিল আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। ধারা ৩২৭(৩)-এ ‘কর আইনজীবী’ বলতে বার কাউন্সিল সনদপ্রাপ্ত আইনজীবী ছাড়াও যেসব ব্যক্তিদেরকে কর আইনজীবী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে তারা হলেন- ১. অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ২. অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, ৩. অনুশীলনকারী চার্টার্ড সেক্রেটারি, ৪. বোট কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত ব্যক্তি। এসব বিধান সরাসরি বাংলাদেশ বার কাউন্সিল আইন এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

কারণ, বাংলাদেশে আইন পেশায় সনদ দেওয়ার একমাত্র আইনগত কর্তৃপক্ষ হলো বাংলাদেশ বার কাউন্সিল এবং বার কাউন্সিল আইনেই আইনজীবী শব্দের সংজ্ঞা নির্ধারিত। কিন্তু ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এ কর আইনজীবী নামে আইনজীবী ব্যতীত অন্যান্য পেশাজীবীদের সনদ দেওয়ার মাধ্যমে আইনজীবী পেশার একচ্ছত্র আইনগত কাঠামোকে দুর্বল করা হয়েছে, যা সংবিধানের ২২, ৩১, ৪০ ও ১০২ অনুচ্ছেদের আলোকে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

বাংলাদেশ বার কাউন্সিল, যারা দেশের আইনজীবীদের অভিভাবক তারা আইনটি প্রণয়নের পূর্বে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। আমরা আশা করি, রুলের চূড়ান্ত শুনানির আগে বা শুনানির সময় তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং আইনজীবীদের অধিকার রক্ষায় তাদের দায়িত্ব পালন করবেন।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিকের জামিন নামঞ্জুর 
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক