শেখ হাসিনার রায় ঘিরে ঢাবিতে শিক্ষার্থীদের উপস্থিতি কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫, ১০:৩২আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩২

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। তবে সকাল থেকে কিছু পরিবহন যথারীতি ক্যাম্পাসে এসেছে বলে জানা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, কলা ভবন, রাজু ভাস্কর্য ও গণগ্রন্থাগার ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় আজ শিক্ষার্থীদের আনাগোনা কম।

ছবি: মসীন কবির

শেখ হাসিনার রায় ইস্যুতে পক্ষে বা বিপক্ষে এখন পর্যন্ত কোনও ধরনের মিছিল হয়নি। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মিছিল হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মূলত তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে কর্মসূচি পালন করবেন জানায় সূত্রটি।

সেখানের কয়েকজন চা দোকানি জানান, সাধারণত এ সময় ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের কিছুটা আড্ডা থাকে। তবে আজ কিছুটা নীরব।

ছবি: মসীন কবির

টিএসসির ফুটপাতে চা দোকানী নাসির বলেন, ‘আজ এখন পর্যন্ত কেন এমন নীরবতা তার জানা নেই।’

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা অনুপ জানান, যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী