ধানমন্ডি ৩২-এ পুলিশের অ্যাকশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫, ১৩:২৩আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৮

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সোমবার (১৭ নভেম্বর) সেখানে বুলডোজার নিয়ে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী রয়েছে। 

ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা কলেজ শিক্ষার্থীরা ধানমন্ডির ৩২ নম্বরে দুটি বুলডোজার নিয়ে এসেছে। রায় হওয়ার পর তারা বাড়ি ভেঙে ফেলবে বলে মাইকে ঘোষণা দিচ্ছে।’ 

সেখানে পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে

তিনি বলেন, ‘তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূল সড়কে আটকে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে।’

সোমবার (১৭ নভেম্বর) জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সেখানে অবস্থান নেয় জনতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করছেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী