টিএসসিতে ভূরিভোজ, বিকাশে টাকা চাইলেন ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী আব্দুল কাদের

ঢাবি প্রতিনিধি  
১৮ নভেম্বর ২০২৫, ০১:১৫আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৫

শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে টিএসসিতে ভূড়িভোজের জন্য বিকাশ-নগদে টাকা চাইলেন ডাকসুর পরাজিত ভিপি পদপ্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বর্তমান জাতীয় ছাত্র শক্তি) সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টায় ডিইউ মিডিয়া আপডেট নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয়ে বার্তা দেন তিনি।

তিনি সব ছাত্র সংগঠনকে (ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ ক্যাম্পাসের সক্রিয় সব ছাত্রসংগঠন) ‘দুর্দিনের সঙ্গী’ অভিহিত করে তাদের সঙ্গে নিয়ে একত্রে এই আয়োজন করার কথা উল্লেখ করেন।

‘জুলাইয়ে এবং জুলাইয়ের পূর্ববর্তী সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই আয়োজনে আপনারা সবাই সশরীরে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন বলে আশা করছি,’ তিনি উল্লেখ করেন।

অনেকেই ইতিমধ্যে এই আয়োজনে আর্থিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন এবং আরও যারা কন্ট্রিবিউট করতে চান তারা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে সহায়তা করতে পারেন বলেও জানান তিনি।

এবিষয়ে বাংলা ট্রিবিউনকে আব্দুল কাদের বলেন, বিকাশে-নগদে টাকা চাওয়ার ঘটনা সত্য। এই আয়োজনে অনেকে আর্থিক সহয়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান