নির্বাচনে সাংবাদিকদের প্রশিক্ষণে এমআরডিআই-আরএফইডি চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৫, ১৬:০৯আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৭

নির্বাচন কমিশন (ইসি) বিটে নিয়োজিত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডির সভাপতি কাজী এমাদউদ্দীন জেবেল এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল এই চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতিসংঘের উন্নয়ন প্রকল্প তহবিলের (ইউএনডিপি বাংলাদেশ) টেকনিক্যাল অ্যাডভাইজার আন্দ্রেস ডেল ক্যাস্তিলো সানচেজ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে ‘অ্যাডভান্সিং মিডিয়া ক্যাপাসিটি অ্যান্ড ইনফরমেশন ইন্টেগ্রিটি’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে  প্রশিক্ষণে ব্যয় খরচ নয় বিনিয়োগ। আমরা একটি ভিন্ন পরিস্থিতিতে আছি, এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচনটা স্বচ্ছ হতে হবে।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সানাউল্লাহ বলেন, ‘লুকানোর কিছু নেই, গণমাধ্যমের কাজ সত্য প্রকাশ করা, অর্ধসত্য নয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা সংবেদনশীলতা বাড়াবো, অর্ধসত্য নয় পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবো।’

আরএফইডির সভাপতি কাজী এমাদউদ্দিন জেবেল বলেন, ‘এটি একটি স্মরণীয় দিন, এমআরডিআইয়ের মাধ্যমে ইউএনডিপির সঙ্গে যুক্ত হলো আরএফইডি। প্রশিক্ষণ হলো সেতুবন্ধনের জায়গা। প্রশিক্ষণের মাধ্যমে কাজের মান উন্নয়ন হবে, সংবাদের মানোন্নয়ন হবে।’

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সহজ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।’

/এএজে/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী