সাংবাদিকদের নিয়ে জাতীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন করতে চান আমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৯ নভেম্বর ২০২৫, ১৭:১১আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৭:১১

সাংবাদিকদের ক্রীড়া আয়োজনকে জাতীয় পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা–১৬ আসনে দলটির মনোনীত প্রার্থী আমিনুল হক।

তিনি বলেন, “সাংবাদিকরা লেখনীর মাধ্যমে দেশের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছেন, তাই ক্রীড়া আয়োজনে তাদের ভূমিকা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই।”

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে খেলাধুলা সীমাবদ্ধ রাখতে চাই না জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বাৎসরিক ক্রীড়া উৎসব আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। তাদের নিয়ে প্রতিবছর জাতীয় পর্যায়ের একটি বড় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা কাজ করবো।”

আমিনুল জানান, ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাও অন্তর্ভুক্ত করে বহুমাত্রিক ক্রীড়া আয়োজনকে উৎসাহিত করতে চান তারা। তিনি মনে করেন, মিডিয়া কাপের মতো আয়োজনগুলো জাতীয়ভাবে করা গেলে ক্রীড়া সাংবাদিকতা ও দেশের সামগ্রিক ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে।

/এমকে /এম/
সম্পর্কিত
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
কলকাতায় হোটেলে আগুনবললো—মা কালই দেশে ফিরবো, রাতে একসঙ্গে শেষ পুরো পরিবার
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী
সর্বশেষ খবর
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক