চালু হলো রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রথম গ্রন্থাগার

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৪

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক (ব্লক–এ) প্রকল্পে ৬৬৩৬টি ফ্ল্যাটে বহু মানুষ বাস করছেন। প্রতিটি ভবনে ৮৪টি ফ্ল্যাট নিয়ে গঠিত এই বৃহৎ কমিউনিটির মানসিক বিকাশ, জ্ঞানচর্চা ও শিশুদের বইপড়ার অভ্যাস গড়ে তোলায় নবউদ্বোধিত কেন্দ্রীয় গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।

২২ নভেম্বর (শনিবার) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজাফফর উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী ও শিক্ষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শোয়াইব জিবরান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রুয়াপ কেন্দ্রীয় গ্রন্থাগার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব।

উদ্যোক্তাদের পক্ষ থেকে কবি ও অধ্যাপক ড. শোয়াইব জিবরান গ্রন্থাগারের অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। দীর্ঘদিন ধরে যারা এই উদ্যোগে যুক্ত তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, “বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো লাইব্রেরিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। অক্সফোর্ড বা প্যারিসের ন্যাশনাল লাইব্রেরি তার অনন্য উদাহরণ। লাইব্রেরির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই; বরং বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে লাইব্রেরিকে কেন্দ্র করে। অতীতে যেমন মসজিদের পাশে মক্তব থাকত এবং ধীরে ধীরে তা মাদ্রাসায় রূপ নিয়েছিল—তেমনি এখানে একটি স্কুল থাকলে লাইব্রেরিও প্রাণবন্ত থাকবে। লাইব্রেরিকে জীবন্ত রাখতে হলে বাংলা মাধ্যমের একটি স্কুল প্রয়োজন।”

মোহাম্মদ মুজাফফর উদ্দিন বলেন, “এই এলাকায় বহু শিক্ষিত, সৃষ্টিশীল ও সাংস্কৃতিকমনস্ক মানুষ বসবাস করেন। তাই এই লাইব্রেরি সুন্দরভাবে পরিচালিত হবে এবং আগামী প্রজন্মের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে।”

আকা রেজা গালিব বলেন, “গ্রন্থাগারটি সমৃদ্ধ করতে সকলের পরামর্শ ও সহযোগিতা অপরিহার্য। সবাইকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, স্থানীয় বইপ্রেমী ও কবি–সাহিত্যিকদের উদ্যোগে ২০ নভেম্বর রাজউক ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করে। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন— অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, মিসৌরি স্টেট ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক মোহাম্মদ হাসমত আলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব, এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন কবি ও ছড়াকার মোক্তার হোসেন।

/এএইচএস/এম/
সম্পর্কিত
অডিওবুক শুনুন, বইয়ের জগতে ফিরে আসুন
উত্তরায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
ভূমিকম্প মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ
সর্বশেষ খবর
আইনের নামে নিপীড়ন নয়, বলপ্রয়োগ হবে বৈধ ও পরিমিত: তথ্য উপদেষ্টা
আইনের নামে নিপীড়ন নয়, বলপ্রয়োগ হবে বৈধ ও পরিমিত: তথ্য উপদেষ্টা
ককরোচ পার্টির আহতদের দেখতে হাসপাতালে রাহুল ও প্রিয়াঙ্কা
ককরোচ পার্টির আহতদের দেখতে হাসপাতালে রাহুল ও প্রিয়াঙ্কা
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত