আবাসন খাতে ভূমি উন্নয়নের প্রতিটি পর্যায়ে দুর্নীতি চলছে: ড. ইফতেখারুজ্জামান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬, ১৭:২১ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:২১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাজধানীর বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নের প্রতিটি পর্যায়ে সুশাসনের ঘাটতি রয়েছে। রাজউক, প্রশাসন, নিয়ন্ত্রক সংস্থা ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের যোগসাজশে এ খাতে অনিয়ম-দুর্নীতি চলছে। অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়ায় ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী মহল ও প্রশাসনের একাংশ মিলে গড়ে তুলেছে এক ধরনের ‘মাফিয়াতন্ত্র’।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্র ব্যর্থ হওয়ায় বেসরকারি আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাগরিকের আশ্রয় ও আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র এককভাবে এই চাহিদা পূরণ করতে পারেনি। ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতেও এ খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে ইতিবাচক অবদানের পাশাপাশি এ খাতের একাংশে দুর্নীতি, অনিয়ম, হয়রানি, জবরদখল ও অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির গবেষণায় রিয়েল এস্টেট খাতের সুশাসনের ছয়টি নির্দেশক— আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্র— প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি পাওয়া গেছে। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। তবে এসব ঘাটতি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।

তিনি বলেন, রিয়েল এস্টেট খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর মধ্যে ঘাটতি রয়েছে। আবার বিদ্যমান আইনেরও যথাযথ প্রয়োগ হচ্ছে না। আইনের দুর্বলতা ও প্রয়োগের ঘাটতির সুযোগে প্রতিষ্ঠানগুলোর একটি অংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ এবং ইউটিলিটি কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে। কোথাও কোথাও সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগসাজশে অনিয়ম ও প্রতারণা সংঘটিত হচ্ছে।

প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও ক্রয়, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর—পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান। তার ভাষ্য, এসব অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে সাধারণ ক্রেতারা কার্যত আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে পড়ছেন। জমির মালিক ও প্লট কিনতে আগ্রহী ব্যক্তিদের অধিকারও বিভিন্নভাবে ক্ষুণ্ন হচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগসাজশে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। এসব গোষ্ঠী নীতিনির্ধারণী কাঠামোয় প্রভাব বিস্তার করছে। কালো টাকা বৈধ করার সুযোগ সৃষ্টিতেও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রভাবশালী অংশের ভূমিকা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

ঢাকাকে কংক্রিটের শহরে পরিণত করার পেছনে আবাসন খাতের একাংশের জবাবদিহিহীনতা, অনিয়ম ও প্রতারণামূলক ব্যবসার ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর ফলে পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের প্রত্যাশা ব্যাহত হচ্ছে। কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করছে বলেও গবেষণায় দৃষ্টান্ত পাওয়া গেছে। তবে গণমাধ্যমের সবাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির সাবেক রিসার্চ ফেলো ড. অতনু দাস। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম।

 

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
অকৃতকার্যদের পাস দেখিয়ে রেলওয়েতে নিয়োগ, সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড
সর্বশেষ খবর
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর
২৭৫০টি ইয়াবা পাওয়া সেই তিন জনের যাবজ্জীবন
২৭৫০টি ইয়াবা পাওয়া সেই তিন জনের যাবজ্জীবন
সাত জেলায় এসপি পদে রদবদল
সাত জেলায় এসপি পদে রদবদল
চাঁদা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজারের বাড়িতে গুলি
চাঁদা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজারের বাড়িতে গুলি
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন