ডয়চে ভেলের ‘দ্য ববস’ প্রতিযোগিতার ভোট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৯:৫৫আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৯:৫৯

ডয়চে ভেলের ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ অ্যাওয়ার্ড প্রতিযোগিতার চূড়ান্ত ভোটাভুটি শুরু হয়েছে। এবার বিশ্বের ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে বাংলা ভাষারও চার প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যারা বাক স্বাধীনতা ও সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন। ‘দ্য বব্স’ প্রতিযোগিতার ভোট শুরু

চলতি বছর ‘দ্য বব্স’ প্রতিযোগিতার জন্য দু’হাজার তিনশোর বেশি মনোনয়ন জমা পড়ে। এ সব মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর দ্য ববস এর আন্তর্জাতিক জুরিমণ্ডলী ১৪টি ভাষার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের বাছাই করেন। বাংলা ভাষার প্রতিদ্বন্দ্বীদের মিশ্র বিভাগগুলো হচ্ছে- সামাজিক পরিবর্তন বিভাগে ‘সুন্দরবন বাঁচাও আন্দোলন’, প্রগতির জন্য প্রযুক্তি বিভাগে ‘মায়া অ্যাপ’, নাগরিক সাংবাদিকতা বিভাগে ‘রেজর’স এজ ভিডিও তথ্যচিত্র’ এবং শিল্প ও সংস্কৃতি বিভাগে ‘জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা’।

এছাড়াও বাংলা ভাষা বিভাগে রয়েছে পাঁচটি ব্লগ। এগুলো হচ্ছে ইস্টিশন ব্লগ, জার্মান প্রবাসে, ইতুর ব্লগ, অগ্নি সারথির ব্লগ এবং প্রবীর বিধানের ব্লগ। আগামী ২ মে পর্যন্ত তাদের অনলাইনে ভোট দেয়া যাবে। ভোট দিতে যেতে হবে: http://thebobs.com/bengali/ ঠিকানায়।

অনলাইন ব্যবহারকারীদের ভোটে ‘ইউজারস প্রাইজ’ বিজয়ীদের পাশাপাশি দ্য বব্স-এর জুরিমণ্ডলী জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকের মাধ্যমে প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, যাদের আগামী জুন মাসে জার্মানির বন শহরে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

প্রসঙ্গত, চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হচ্ছে বাংলাট্রিবিউন, আলসুমারিয়া, সামহোয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, চায়না ডিজিটাল টাইমস, আইএফইএক্স, গ্লোবাল ভয়েসেস, ওয়াজা, সত্যাগ্রহ, ওয়েবদুনিয়া, গোয়া, রোমাডস্কে টিভি, নোভোয়ে ভ্রেমিয়া, মাদিয়াতাভা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক হ্যাশট্যাগ হচ্ছে- #thebobs16

/এমএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম