নারী উদ্যোক্তা তনির মানহানির মামলায় আসামি কারাগারে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময় নানা ধারনের অশালীন ও মিথ্যা, বিভ্রান্তিমূলক পোষ্ট করে সম্মানহানির ঘটনায় রাজধানীর বনানী থানার মামলায় গ্রেফতার করা আসামি আকাশ নিবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। 

এদিন আসামি আকাশকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক মো. এমদাদুল হক। তবে তাকে কারাগার থেকে আদালতে ওঠানো হয়নি।এসময় আদালতে তনি উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী শামীম মিয়া তার জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষে জান্নাতুল ফেরদৌস জান্নাত এ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আকাশ নিবিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত ২৬ নভেম্বর রাত ১০টার দিকে হাতিরঝিল এলাকা থেকে আসামি আকাশকে গ্রেফতার  করে পুলিশ। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা বেশ কিছুদিন যাবত নারী উদ্যোক্তা তনি ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময় নানা ধারনের অশালীন ও মিথ্যা, বিভ্রান্তিমূলক পোষ্ট করে সম্মানহানী করে। গত ২১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তনি তার বনানী বাসায় বসে নিজের ফেসবুক আইডি থেকে দেখতে পান, মৌ সুলতানা নামে ফেসবুক আইডি থেকে তাকে ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো ফেসবুকে পোস্ট করা হয়েছে। এর কিছুদিন পর তিনি লক্ষ্য করেন, তাকে এবং তার স্বামী মৃত সাদাদ রহমানকে নিয়ে অশ্লীল, মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর কথাবার্তা বলে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে। 

এছাড়া আসামি আকাশ নিবির তার ইউটিউব আইডি থেকে তাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভিডিও পোস্ট করেন। আসামিরা তাকে, তার পরিবারের সদস্য এবং  তার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া, মিথ্যা, বানোয়াট তথ্য সম্বলিত ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতে থাকে। আসামিরা তার এবং তার স্বামী মৃত সাদাদ রহমানের বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খাঁটি’ বলে প্রচার করেন। আসামিরা তার সন্তানের জন্মকে প্রশ্নবিদ্ধ করে একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার উদ্দেশ্যে পোস্ট করেন। ওই ঘটনায় গত ২১ নভেম্বর রোবাইয়াত ফাতিমা তনি বাদী হয়ে বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি দায়ের করেন।

/এএসএ/এপিএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম