ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
৩০ নভেম্বর ২০২৫, ১১:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১১:১৫

ঢাকায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। নির্বাচনে মোট ভোটার ১৯৫২ জন।

কে কোন পদে লড়ছেন?

 সভাপতি পদে প্রার্থীরা হলেন- আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী এবং তৌহিদুল ইসলাম মিন্টু।

সহ-সভাপতি পদে লড়ছেন হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- মাহমুদুল হাসান, মঈনুল আহসান, এবং মাইনুল হাসান সোহেল।

যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সাঈদ শিপন, সোলাইমান সালমান, ও সুশান্ত কুমার সাহা।

দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে প্রার্থীরা হলেন- জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন মহিন এবং মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদের জন্য লড়ছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আমিনুল হক ভূইয়া এবং মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)। কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য (৭টি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন- মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, আলী আজম, মো. মাহফুজুর রহমান, মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

/এএসএ/এম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম