ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ডিএমপির ১৫৩৩ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩১

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৩৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (৩০ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক সূত্র জানিয়েছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১২৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩২টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/এমএইচআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম