ঢাকায় গুলিতে সিএনজি অটোরিকশার চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০১ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯ আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৭) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মাদক কারবারিদের গুলিতে নিহত হয়েছেন পাপ্পু।

নিহতের ছোট ভাই হৃদয় শেখ বলেন, “জুরাইন গ্যাস পাইপ এলাকায় জব্বারের গলিতে মাদক কারবারি পাপ্পার লোকজন আমার ভাইকে গুলি করেছে।”

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী বলেন, “সন্ধ্যার দিকে কে যেন তাকে ফোন দিয়েছিল। পরে সে বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে শুনি তাকে গুলি করা হয়েছে। হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।”

কদমতলী থানার উপপরিদর্শক এসআই দেব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে।

/আইএ/এম/
সম্পর্কিত
চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
সর্বশেষ খবর
মক্কা প্যাক্টের পর এবার চার মুসলিম দেশের ‘বদর’ চুক্তি
মক্কা প্যাক্টের পর এবার চার মুসলিম দেশের ‘বদর’ চুক্তি
এক ইনজেকশনে শিশুর মৃত্যু: পরিবারকে ১০ লাখ টাকা দিলো হাসপাতাল কর্তৃপক্ষ
এক ইনজেকশনে শিশুর মৃত্যু: পরিবারকে ১০ লাখ টাকা দিলো হাসপাতাল কর্তৃপক্ষ
হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য: সেই যুবক ও তার পরিবার সম্পর্কে যা জানা যাচ্ছে
একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য: সেই যুবক ও তার পরিবার সম্পর্কে যা জানা যাচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট