সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ নভেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, ড. প্রশান্ত কুমার রায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন। পাশাপাশি তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

দুদকের তদন্তে আরও জানা গেছে, তিনি নিজের ও মেয়েদের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্জিত মোট ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকা জমা করেছেন এবং পরে ওই অর্থ উত্তোলন বা স্থানান্তর করেছেন।

এসব অভিযোগের ভিত্তিতে ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী