বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও কমিশনারদের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৩

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কমিশনারসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট নির্ধারণে অনিয়ম করে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে এই মামলা করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুদকের খুলনা বিভাগের পরিচালক মো. জালাল উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের এবং সাবেক কমিশনার মো. আমিনুল হাসান।

এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে আসামিরা সরকার অনুমোদিত নীতিমালা ও নির্দেশনা উপেক্ষা করে বেআইনিভাবে কম টার্মিনেশন রেট বহাল রাখেন।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রতি মিনিট আন্তর্জাতিক কলের টার্মিনেশন রেট নির্ধারিত ছিল শূন্য দশমিক শূন্য তিন (০.০৩) মার্কিন ডলার। কিন্তু ওই মেয়াদ শেষে তা শূন্য দশমিক শূন্য এক পাঁচ (০.০১৫) মার্কিন ডলার বহাল রাখা হয়। পাশাপাশি সরকারের রেভিনিউ শেয়ার ৫১ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ এবং ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের শেয়ার ১৩ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়।

এই অনিয়মের ফলে সরকারের সর্বমোট ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৮৫ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

/জেইউ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী