রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্টারনেট সংযোগকারী কর্মী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ ডিসেম্বর ২০২৫, ২০:৫৬ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:৫৬

রাজধানীর মধুবাগের মিরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. তুষার মিয়া (২৫) নামের একজন ইন্টারনেট সংযোগকারী কর্মী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানাধীন মধুবাগের মিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তুষারের বরাত দিয়ে হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, তুষার একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যান হিসেবে কাজ করতেন। বিকাল সাড়ে ৩টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে মিরবাগ এলাকায় ২/৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে আহত করে। তুষারের কাছে ১৩ হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা তা নিয়ে পালিয়ে গেছে।

পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তুষারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

/এআইবি/এসএনকে/এমএইচআর/
সম্পর্কিত
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলির ঘটনায় ‘চাঁদাবাজি’, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ