‘তারিখ পেছানোর খেলা দেখতে চাই না, দ্রুত বিচার চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬

‘প্রিয় নায়ক সালমান শাহর হত্যা মামলায় একটার পর একটা তারিখ পেছানো হচ্ছে। পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি এখনও। আজও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা পারেনি তদন্ত কর্মকর্তা। তারিখ পিছিয়ে ১৩ জানুয়ারি ঠিক করেছেন আদালত। এমন তারিখ পেছানোর খেলা আর দেখতে চাই না, দ্রুত বিচার চাই।’

রবিবার (৭ ডিসেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে মানববন্ধনে এসব কথা বলেন সালমান শাহর ভক্ত সানজিদা আক্তার মনি।

আজ সালমান শাহর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ১৩ জানুয়ারি ধার্য করেন। এরই পরিপ্রেক্ষিতে সালমান শাহর ভক্তরা আদালতের সামনে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন।

সানজিদা আক্তার মনি বলেন, মামলায় বিচার সুষ্ঠু হোক সেটাই চাই। টাকার ছড়াছড়ি হয়ে আসামিরা যেন পার না পেয়ে যায়। ২৯ বছর পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হলো এরপরে ১ মাস ১৬ দিন পার হয়ে গেলো কিন্তু এখনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। এ নিয়ে আমরা সালমান ভক্তরা খুবই মর্মাহত।

সালমান শাহর ভক্ত ইতি, লিপি, বিউটি, সাথী, জসিমউদদীন উদ্দিন, রাসেল চৌধুরীসহ অনেকেই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

তারা বলেন, দীর্ঘ অনেক বছর পরে সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। কিন্তু ২৯ বছর পরে হত্যা মামলায় রূপান্তর হওয়ার পর এখনও তদন্ত নিয়ে এমন গড়িমসি দেখতে হচ্ছে। আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এদিকে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিতে পারছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। দ্রুতই আমরা সালমান শাহ হত্যা মামলার বিচার চাই।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি