গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ: প্রধান আসামিকে জেলগটে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯

রাজধানীর আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামালায় প্রধান আসামি দেলোয়ারকে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চার আসামিকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার ইনস্পেকটর শফিকুল ইসলাম সুমন। ওইদিন আসামি তাজুল ইসলাম তাজ (২৬) ও শ্রাবণ সাহাকে (২৩) তিন দিনের এবং অন্তু দেওয়ানকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। তবে প্রধান আসামি প্রথমে জবানবন্দি দেওয়ার কথা বলে পরে অস্বীকার করায় তার রিমান্ড আবেদন স্থগিত রাখেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত। পরে আজ তাকে ভিন্ন আদালত থেকে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এইচ কৃষ্ণ এ তথ্য নিশ্চিত করেন।

গত ২ ডিসেম্বর রাতে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে চার জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই শিক্ষার্থী। পরের দিন বিকালে গণবিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেসে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। 

মামলার এজাহারে সূত্রে, গত ৭ এপ্রিল বেলা ১১টার দিকে পিকনিকের কথা বলে বাদীকে তার সহপাঠী দেলোয়ার, তাজুল ইসলাম ও শ্রাবণ সাহা আশুলিয়ার ফুলেরটেক এলাকায় নিয়ে যান। যাওয়ার পথে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়। এতে ভুক্তভোগী জ্ঞান হারান। বিকালে জ্ঞান ফেরার পর তিনি নিজেকে ফুলের টেক এলাকায় দেলোয়ার, তাজুল ইসলাম ও শ্রাবণ সাহার মেসে দেখতে পান এবং ধর্ষণের শিকার হয়েছেন বলে বুঝতে পারেন। পরে ভুক্তভোগী জানতে পারেন আসামিরা মুঠোফোনে ধর্ষণের সময়ের ছবি ও ভিডিও ধারণ করেছে। বিষয়টি কাউকে জানালে বা আইনগত পদক্ষেপ নিলে মুঠোফোনে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় তারা। এমনকি অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে বিভিন্ন সময়ে আসামিরা ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফায় ৯৬ হাজার টাকা হাতিয়ে নেন।

/এএসএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম