আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭, সুষ্ঠু তদন্তের দাবি ব্লাস্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪

ঢাকার আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু ও গর্ভবতী নারীসহ একই পরিবারের সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানায় ব্লাস্ট।

ব্লাস্ট বিবৃতিতে বলেছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট সড়কের সরকারি কোয়ার্টারের একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে দগ্ধ হন আব্দুল জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ (১৯) ও সাকিব (১৬), আসিফের স্ত্রী মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬) ও ইশা (৬)। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। দগ্ধদের পরিবার জানিয়েছে, দেড় মাস ধরে গ্যাস লিকেজের বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

ব্লাস্ট বলেছে, এই ঘটনা শুধু অবহেলার নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার স্পষ্ট উদাহরণ। এ পরিস্থিতিতে সংগঠনটি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে, এগুলো হচ্ছে- দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গ্যাস লাইন রক্ষণাবেক্ষণে অবহেলাকারী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনা; আহত পরিবারকে আইন ও আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণ, পূর্ণ চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা; আবাসিক এলাকায় গ্যাস লাইনের নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ এবং লিকেজ পরীক্ষার বাধ্যবাধকতা জোরদার করা; জরুরি সেবা সংস্থাগুলোর দ্রুত সাড়া ও সমন্বয় নিশ্চিত করে ব্যবস্থাকে শক্তিশালী করা; ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে ব্লাস্টের প্রস্তুতির কথা জানানো।

ব্লাস্টের পরিচালক (আইন) মো. বরকত আলী বলেন, ‘দীর্ঘদিন লিকেজের অভিযোগ থাকা সত্ত্বেও করণীয় না নেওয়া গুরুতর দায়িত্বহীনতা। এটি নিছক দুর্ঘটনা নয়, কাঠামোগত ব্যর্থতার ফল।’ তিনি সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানান।

ব্লাস্ট বলছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

/এসএনএস/এমএইচআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি