শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ ডিসেম্বর ২০২৫, ২১:০১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬

এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় হাইকোর্ট মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাইম হাওলাদার এ কথা জানিয়েছেন।

এর আগে সকাল থেকেই সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন। বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেসক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা হাইকোর্ট মোড় থেকে অবরোধ তুলে নেন। তবে অবরোধ করে রাখেন শিক্ষা ভবনের সামনের সড়ক।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, ‘গত ১৫ মাস আমরা আন্দোলন করে ক্লান্ত হয়ে গেছি। অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। গত ৩ অক্টোবর আমরা এক দফা কর্মসূচি ঘোষণা দিয়েছি। আজ সকাল ১০টা থেকে রাজধানীর ৭টি কলেজ থেকে শিক্ষার্থীরা আলাদা পদযাত্রা করে শিক্ষা ভবনে অবস্থান নিয়েছে। পরে আমরা হাইকোর্ট মোড় অবরোধ করি। বিকাল থেকে আমাদের কর্মসূচি চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে এখন হাইকোর্ট মোড় ছেড়ে দিচ্ছি। তবে একদফা আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে সারা রাত অবস্থান করবো। আগামীকাল সকাল থেকে অন্যান্য শিক্ষার্থী অংশ নেবেন। অধ্যাদেশ না নিয়ে কেউ বাসায় ফিরবে না।’

তিনি আরও বলেন, ‘অনেকেরই এখন ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষার মধ্যেও তারা এখানে জড়ো হয়েছেন। কাল চতুর্থ বর্ষের পরীক্ষা আছে। আমরা সেভাবে আমাদের কর্মসূচি পরিকল্পনা করেছি। যেন সবাই পরীক্ষার মাঝেও আন্দোলনে অংশ নিতে পারেন।’

শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার আরও বলেন, ‘অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনও অগ্রগতি নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হলেও শিক্ষার্থীরা এখনও ক্লাসরুমে ফিরে যেতে পারেননি। প্রশাসনের সবাইকে জানাতে চাই, শিক্ষার্থীদের আকুতি আপনারা শুনুন, তাদের ক্লাসরুমে ফিরিয়ে নিন। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আমাদের পরিচয় নিশ্চিত করুন।’

/এসএনকে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের