নির্বিঘ্নে নির্বাচনি প্রচার চালাতে প্রশাসনের হস্তক্ষেপ চান স্বতন্ত্র প্রার্থী মহিব উল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৫৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২২:৩২

পর পর তিনবার নিজের নির্বাচনি প্রচারণায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিব উল্লাহ খোকন।

সোমবার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনস্থ ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। নির্বিঘ্নে ও বাধামুক্তভাবে প্রচার চালাতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সাবেক ছাত্রদল নেতা ও সুপ্রিম কোর্টের এই আইনজীবী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ভিন্নধর্মী প্রচার-প্রচারণা চালাই। গণসংযোগের সময় আমার সঙ্গে কোনও কর্মী বাহিনী থাকে না। শুধু আমার স্ত্রী, একমাত্র কন্যাসন্তান ও ছোট ভাইকে নিয়ে ভোটারদের কাছে যাই। এটাও আমার প্রতিপক্ষ সহ্য করতে পারছেন না। পর পর তিনবার আমার ওপর হামলা হয়েছে। গাড়িও ভাঙচুর করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার থানায় গেলে মামলাও নেয়নি। দ্বিতীয়বার হামলার পর মামলা নিলেও পুলিশ আসামি গ্রেফতার করছে না। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ‘এরপরও আমি ভীত নই। আমি মাঠে যাবো। মানুষের কাছে ভোট চাইবো। আমি চাই নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন আমাকে নিরাপত্তা দেবে। আমি যেন নির্বিঘ্নে প্রচার চালাতে পারি, তারা সেই ব্যবস্থা নেবে।’

সংবাদ সম্মেলনে নিজের স্ত্রী, কন্যাসন্তান ও ছোট ভাইকে নিয়ে উপস্থিত হন তিনি।

/বিআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম