সাবেক মন্ত্রী এনামুরের আয়কর নথি জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭

দুর্নীতির মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদুক) আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা, সংস্থার সহকারি পরিচালক পাপন কুমার সরকার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, এনামুর রহমানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার  ৭৮৫টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখায় এবং ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা ও মোট ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা সন্দেহজনক উত্তোলনসহ সর্বমোট ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

এতে আরও বলা হয়, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামুর রহমানের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন। যা ঢাকার কর অঞ্চল-১০ এ রক্ষিত আছে। মামলার তদন্তের স্বার্থে ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দ করার জন্য আদালতের আদেশ প্রয়োজন।

/এএসএ/এম/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম