ট্রাইব্যুনালে আসার বিষয়ে যা জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ১৫:২১আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:২১

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিকে কায়েম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার পর ট্রাইব্যুনালে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে ঠিক কোন মামলায় জবানবন্দি দেবেন, তা এখনও জানা যায়নি। এ নিয়ে পরবর্তী সময়ে জানানোর ইঙ্গিত দিয়েছেন ডাকসু ভিপি।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় জবানবন্দি দিতে পারেন বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘‘শেখ হাসিনার নির্দেশে বহিরাগতদের নিয়ে আমাদের ভাই-বোনদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছেন তৎকালীন ভিসি মাকসুদ কামাল। আহত হয়ে হাসপাতালে যাওয়ার সময়ও দফায় দফায় হামলা চালিয়েছিল ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। এই যে হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাই-বোনদের শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসেছি। সাক্ষ্য দেওয়ার পর বিস্তারিত জানানো হবে।’’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম