বিজয় দিবসে আকাশ থেকে ঝাঁপ দেবেন আশিক চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ২১:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪২

মহান বিজয় দিবসে বিশ্বরেকর্ড গড়তে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এই ৫৪ জনের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং করার আয়োজন করা হয়েছে। বিজয় দিবসের দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে টিম বাংলাদেশের একটি ছবি পোস্ট করে আশিক চৌধুরী লিখেছেন- ‘স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ ডিসেম্বর ঢাকার আকাশে ঝাঁপ দেবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকবে লাল সবুজের পতাকা। সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্বরেকর্ড। সবাই আমন্ত্রিত।’

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট মহড়া পরিচালনা করবে। এই আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একইসঙ্গে এদিন চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো।

এর আগেও লাল সবুজের পতাকা হাতে ৪১ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ে সফলভাবে অবতরণ করেন আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২০২৪ সালের ২৫ মে সকাল পৌনে ৯টায় মেমফিসে ৪১ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে লাল সবুজের পতাকা হাতে মাটিতে সফলভাবে নেমে আসেন তিনি।

/এসও/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
‌‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ কী 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?