এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে: ঢামেক পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ ডিসেম্বর ২০২৫, ১৯:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, হাদিকে করা গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

ঢাকা মেডিক্যালে শরিফ ওসমান হাদি/ বাংলা ট্রিবিউন

তিনি আরও বলেন, ‘ঢামেকে ওনার (ওসমান হাদির) প্রাথমিক একটা সার্জারি করা হয়েছে। মাথায়, বুকে ও পায়ে ইনজুরি (আঘাত) ছিল। প্রাথমিক সার্জারির পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এটা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেই করা হচ্ছে। তারা আগে সিএমএইচে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।’

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে রিকশায় করে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি।

/এআইবি/এসএনকে/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম