হাদির মস্তিষ্কের আঘাত গুরুতর, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না: মেডিক্যাল বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ বলেছেন, ‘হাদির এখনও সংকটাপন্ন। কারণ তার মস্তিষ্কের আঘাত অত্যন্ত গুরুতর। তাই ৭২ ঘণ্টার আগে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ারের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। তাই এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। অপেক্ষার সময় আরও বড় হতে পারে।’

ডা. আরিফ বলেন, ‘মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে আশার দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গ এখনও কার্যকর রয়েছে।’

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের আবেদনে হাদিকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের