একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

বাংলা ট্রবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪

১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

তিনি বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের আভাস পেয়ে যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪ সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে।”

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “হাদি ভাই বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা জানতে পেরেছি, আরও অনেককে ‘হিট লিস্টে’ রাখা হয়েছে।”

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তিনি বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা সেই ষড়যন্ত্র চালিয়েছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের স্মরণে আমরা প্রতিবছর গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে আসছি।”

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

/এএইচএস/এম/
সম্পর্কিত
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ