এনইআইআর চালু নিয়ে বিটিআরসি’র নতুন সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৯

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর তারিখ ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীদের আগে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত সব মোবাইল হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে লক্ষ করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখন পর্যন্ত তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো তথ্য কমিশনে দাখিল করতে পারেনি।

এতে বলা হয়, যেসব মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনও তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলোর তথ্য দাখিল করতে পারেননি, তাদের সুবিধার্থে আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২০২৬ সালের ১ জানুয়ারিতে এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পরিস্থিতিতে উল্লেখিত হ্যান্ডসেটগুলো আইএমআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানানো হচ্ছে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম