বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের তিন দিনব্যাপী মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের  (ডি‌সি) অফিসের মাঠ প্রাঙ্গণে  তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত নানা আয়োজনে এই মেলা চলবে। বিকালে জেলা প্রশাসক রেজাউল করিম এ মেলার উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এডিসি জেনারেল ওয়ারীস আনসারি বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এখানে দেশীয় স্থানীয় শিল্প পণ্য, চারু ও কারু পণ্যের সমাহার ঘটবে। এছাড়া প্রতি‌দিন সন্ধ্যা ৬টায় মেলা উপলক্ষে সংগীত প‌রি‌বেশনা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের মাঠ ঘুরে দেখা যায়, এখানে বিভিন্ন দেশীয় স্থানীয় শিল্প পণ্য, চারু ও কারু পণ্যের সমাহার ঘটেছে। মেলার আয়োজন ও সন্ধ্যার কনসার্টকে কেন্দ্র করে ধীরে ধীরে দর্শনার্থী ও ক্রেতারা ভিড় করছেন। এরইমধ্যে মেলা প্রাঙ্গণে অনেকেই ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে হাতের কারুকার্য খচিত শাড়ি দেখছেন।

মেলায় আগত হাতের কারুকার্য খচিত শাড়ির দোকান ‘ইরা বুটিকসের’ মালিক ইলিনা রাহি ইরা বাংলা ট্রিবিউনকে জানান, এখনও পুরোপুরি মেলা জমে না উঠলেও ধীরে ধীরে বেচাকেনা জমে উঠবে।

/এএসএ/এসটি/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম