নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২০

২০১৩ সালের পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। সকালে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। পরে আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদের অব্যাহতি দেন। 

মির্জা আব্বাস, আমানুল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুরের ও নাশকতার অভিযোগে এনে এ মামলা দায়ের করে পুলিশ। পরবর্তী এ মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতা কর্মী কারাগারে ছিলেন।

এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামি কিন্তু তিনি মৃত্যু বরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সবাইকে অব্যাহতি দেওয়া হয়। 

/এএসএ/এমকেএইচ/
সম্পর্কিত
সড়কে ধাক্কা লাগার পর শিক্ষার্থীকে ফ্ল্যাটে নিয়ে গেলেন তরুণী, ‌‘কট দেখিয়ে’ ১ লাখ টাকা দাবি
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সর্বশেষ খবর
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়মের তদন্ত চেয়ে আইনি নোটিশ
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়মের তদন্ত চেয়ে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০
সড়কে ধাক্কা লাগার পর শিক্ষার্থীকে ফ্ল্যাটে নিয়ে গেলেন তরুণী, ‌‘কট দেখিয়ে’ ১ লাখ টাকা দাবি
সড়কে ধাক্কা লাগার পর শিক্ষার্থীকে ফ্ল্যাটে নিয়ে গেলেন তরুণী, ‌‘কট দেখিয়ে’ ১ লাখ টাকা দাবি
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত