ব্লকেড কর্মসূচি ঘিরে ফার্মগেটে পুলিশের সতর্ক অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি ঘিরে ফার্মগেট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একইসঙ্গে কলেজের সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের সামনে, ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের গলি এবং ফার্মগেট মোড়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানান, ঘটনার পর চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। এরপর আরও ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন আসামিদের ধরছে না।

তেঁজগাও কলেজ শিক্ষার্থী ফারহান আহমেদ বলেন, আমরা আজ ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। তবে আজ সেটা করবো না। শুধু বিক্ষোভ মিছিলেই আমরা প্রতিবাদ জানাবো। এটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও কলেজ প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রয়োজনে আন্দোলনের পরিধি আরও বাড়াবো। তবে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউনিফর্ম পরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে 
ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার রিফাত রহমান বরখাস্ত
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
সর্বশেষ খবর
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী