মা-মেয়েকে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশার স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ ডিসেম্বর ২০২৫, ২০:২৭ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ২০:৫৯

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় স্বামী রাব্বির পর এবার গৃহকর্মী আয়েশা আক্তারও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আয়েশার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।

এর আগে গত ১০ ডিসেম্বর আয়েশা ও তার স্বামী রাব্বিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুফু-শাশুড়ির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিন দিনের রিমান্ড শেষে গত রবিবার রাব্বি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জানা গেছে, ঘটনার দিন ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে বাদী আজিজুল ইসলাম স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হন। বেলা ১১টার দিকে তিনি বাসায় ফেরার পর নিজ চোখে দেখতে পান স্ত্রীর লায়লা আফরোজ (৪৮) এবং ১৫ বছরের কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের লাশ। তার চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ও দারোয়ান খালেকের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানিয়েছে, সকাল ৭টা ৫১ মিনিটে আনুমানিক ২০ বছর বয়সী আয়েশা বোরখা পরে বাসায় প্রবেশ করেন। এরপর সকাল ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে বের হওয়ার সময় তার মুখে মাস্ক থাকায় বাসার দারোয়ান তাকে চিনতে পারেননি। স্কুল ড্রেসটি নিহত নাফিসার ছিল।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের চার দিন আগে বাসায় নতুন কাজে আসা আয়েশা পূর্বপরিচিত নয়। নিরাপত্তাকর্মী খালেকের মাধ্যমে তিনি ওই বাসায় যান। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

মামলার বাদী আজিজুল ইসলাম জানিয়েছেন, তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে প্রায় ১৩ বছর ধরে ওই বাসায় বসবাস করছেন।

আদালত আগামী ১৩ জানুয়ারির মধ্যে এই জোড়া খুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

/এএইচএস/এম/এমওএফ/
সম্পর্কিত
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সর্বশেষ খবর
ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী
ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী
মাঠের সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, গোলরক্ষক নিষিদ্ধ ১২ ম্যাচ!
মাঠের সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, গোলরক্ষক নিষিদ্ধ ১২ ম্যাচ!
‘বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর’
‘বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর’
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে প্রপোজ, বিপাকে রুশ যুগল
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে প্রপোজ, বিপাকে রুশ যুগল
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড