পাবনার দুটি আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

গত ৪ সেপ্টেম্বর ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে সারা দেশের অনেক জায়গাতে সীমানা নিয়ে বিক্ষোভ শুরু করে সংশ্লিষ্ট আসনের এলাকাবাসীরা।

নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী পাবনা-১ আসনে জায়গা পেয়েছে সাঁথিয়া উপজেলা, বেড়া উপজেলার-বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউপি।

আর সুজানগর উপজেলা এবং বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউপি ছাড়া বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে পাবনা-২ আসন করেছিল ইসি।

/বিআই/আরকে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান