জাতীয় কবির সমাধির পাশে হাদির দাফনের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফনের প্রস্তুতি চলছে।

শনিবার (২০ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, ওসমান হাদির দাফনের জন্য কবর খননের কাজ শুরু করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টায় ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান, হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, কেবিনেট ডিভিশন এবং ডাকসু থেকে দুইটা আবেদন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাফনের স্থান সরেজমিনে দেখে এসেছেন। কোন জায়গা খালি আছে এই বিষয়ে তখন তাদের একটা নোট দেওয়া হয়েছিল এবং শুক্রবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত একটি জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তাজনিত সম্পর্কিত বিষয়ে সিন্ডিকেটের অনলাইন বৈঠকে আলোচনা হয়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
সর্বশেষ খবর
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম