শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ হাইকমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৫, ২১:৫৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯

শ্রীলঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার জন্য ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কিছু এলাকায় সর্বোচ্চ মাত্রার ‘লেভেল -৩ (লাল)’  আগাম ভূমিধস সতর্কীকরণ-বার্তা জারি করেছে। এছাড়া, বাদুল্লা, কুরুনেগালা ও মাতালের আরও কিছু জায়গায়  দ্বিতীয় সর্বোচ্চ ‘লেভেল ২’ সতর্কতা জারি করা হয়েছে।  এসব স্থানে অবস্থানরত বাংলাদেশি পর্যটকসহ সবার বিষয়ে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে উদ্বিগ্ন। রবিবার (২১ ডিসেম্বর) এক সতর্কবার্তায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশ হাইকমিশন জানায়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সব বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।

হাইকমিশন জানায়, ‘‘আমরা বাংলাদেশি পর্যটকসহ সবাইকে অনুরোধ করছি— অনুগ্রহ করে শান্ত থাকুন, নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মন্দির, পাহাড় আর রাজস্থানি ঐতিহ্যে ভরা এক অন্যরকম ভ্রমণ ঠিকানা সিকার
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
গুহার অন্ধকারে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস