সূর্যের দেখা নেই রাজধানীতে, শীতে চরম ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯

বেলা গড়িয়ে ঘড়িতে দুপুর বারোটা। তবু সূর্যের দেখা মেলেনি রাজধানী ঢাকায়। তাপমাত্রা কমার পাশাপাশি সূর্য না ওঠায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে ঠান্ডা বাতাস—দুইয়ে মিলে রাজধানীবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে ভোরে রাস্তায় মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। ফুটপাত ও খোলা জায়গায় বসবাসকারী মানুষ শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি কুয়াশার কারণে সকালের দিকে যান চলাচল ধীরগতির হয়ে পড়ায় অফিসগামী সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে।

ভোর ছয়টা থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করেন মনোয়ারা। আজ সকালে তীব্র শীতের মধ্যেই কাজে বের হতে হয়েছে তাকে। তিনি বলেন, “আরেকটু শীত বাড়লে ভোরবেলা কাজে আসতে পারবো কিনা জানি না। আজ সকাল থেকেই ঠান্ডা পানিতে কাজ করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে।”

পরিচ্ছন্নতাকর্মী শাহীন জানান, সকালবেলাতেই কাজে বের হয়েছেন তিনি। বলেন, “হালকা কাপড় পরে ময়লা পরিষ্কার করা খুব কষ্টকর। বারবার ঠান্ডা পানি দিয়ে হাত পরিষ্কার করতে হচ্ছে। এতে হাত জমে যাচ্ছে। মনে হচ্ছে বরফের মধ্যে বসে আছি।”

একই ধরনের ভোগান্তির কথা জানান রিকশাচালক শহিদুল। তিনি বলেন, “ভোরবেলায় আজ ডিউটি থাকলেও বের হইনি। বেলা বাড়লে সূর্য উঠবে ভেবে বের হয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত সূর্য ওঠেনি কুয়াশার কারণে। রিকশা চালাতে গেলে যে ঠান্ডা বাতাস লাগে, তাতে হাত-পা দুটোই জমে যায়। এই কষ্ট দিনে দুই বেলা করা সম্ভব না। তাই দুপুরের পর আর কাজ করবো না বলে ঠিক করেছি। আজ রোজগার কম হলেও কিছু করার নেই। শীতের মধ্যে এত কষ্ট করা যায় না।”

উল্লেখ্য, গত চার দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। গতকাল ২৭ ডিসেম্বর ছিল ১৪ দশমিক ৫, ২৬ ডিসেম্বর ১৪ দশমিক ৮ এবং ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

/এসএনএস/এম/
সম্পর্কিত
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম