খিলগাঁও ফ্লাইওভারে পুলিশ সদস্যকে চাপা দেওয়া সেই কাভার্ডভ্যান চালক গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৬

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য রুবেল হক (৪০) নিহতের ঘটনায় চালক মো. আবু নাসের সোহাগকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার ক‌রে র‌্যাব-৩।  

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র অভিযুক্ত আবু নাসের ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। 

গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইট) রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ লাইন্সে কর্মরত নায়েক মো. রুবেল হক মোটরসাইকেলে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এই মর্মান্তিক দুর্ঘটনার পর খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়। এর মধ্যেই অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান