কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯

রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৪ জানুয়ারি) ব্যবসায়ীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরিণত হয়।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, “রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তা ক্লিয়ার করি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

জানা গেছে, মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় কাওরানবাজার মোড়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আন্দোনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান করছেন।

/আইএ/এম/
সম্পর্কিত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়? বদলে ফেলুন কিছু অভ্যাস
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত